খুলনা | শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্য ছেড়েছে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

খবর প্রতিবেদন |
০১:২৬ এ.এম | ১২ মার্চ ২০২৬


ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।  মঙ্গলবার এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তত্য জানান। খবর বিবিসি ও ওয়ালস্ট্রিট জার্নালের।
তিনি বলেন, গত ২৮ ফেব্র“য়ারি সংঘাত শুরুর পর থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।
পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। 
তবে এসব ফ্লাইট গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরেছেন।
এদিকে মধ্যপ্রাচ্য থেকে চার্টার ফ্লাইট ও স্থলপথে সরিয়ে নেয়ার কার্যক্রম এখনও চালু রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, সহায়তার প্রয়োজন হলে যেকোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন।
এদিকে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। গত কয়েক ঘণ্টায় নতুন করে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই ছিল ইরানের চালানো ‘সবচেয়ে তীব্র এবং শক্তিশালী’ হামলা। 

প্রিন্ট

আরও সংবাদ