খুলনা | বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২

আমিরের উপদেষ্টাকে পদায়নে চিঠি জামায়াত চাইলে প্রকাশ করবে মন্ত্রণালয়

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ১২ মার্চ ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেুা ও জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী বা উপদেষ্টা করার সুপারিশ সম্বলিু একটি চিঠি প্রকাশ্যে আসার পর এ বিষয়ে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মোহাম্মদ মাহমুদুল হাসান সংসদের বিরোধীদলীয় নেুার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে পাঠান। পরে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা। এতে ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিরোধীদলীয় নেতা স্বাক্ষরিত ওই চিঠিতে ড. মাহমুদুল হাসানের দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে দেশের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাকে উল্লিখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে সুপারিশ করা হয়েছে।
চিঠিতে বিষয়টি বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। চিঠির নিচে কেবল বিরোধীদলীয় নেতার স্বাক্ষর রয়েছে।
বিরোধীদলীয় নেতা লিখিতভাবে সম্মতি দিলে চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে এ বিষয়ে একটি পত্রিকার প্রতিবেদন নজরে এসেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয় এবং জানানো হয় যে চিঠিটির বিষয়ে জামায়াতের আমির অবগণ ছিলেন না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কোনো ফোনালাপ হয়নি।
 

প্রিন্ট

আরও সংবাদ