খুলনা | শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ২০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

খবর প্রতিবেদন |
০১:৩১ এ.এম | ১২ মার্চ ২০২৬


২৮ ফেব্র“য়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান জুড়ে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার মানবিক সংস্থাটি জানিয়েছে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে; চলমান ইসরায়েলি-মার্কিন যুদ্ধে ইরান জুড়ে কমপক্ষে ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল-কলেজ এবং সাহায্য কেন্দ্রও রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে কমপক্ষে ৭৭টি চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালএবং ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ১৬টি সুবিধা মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এর আগে গতকাল ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে সোমাবার পর্যন্ত কমপক্ষে ১,২৩২ জন নিহত হয়েছে, যার মধ্যে যুদ্ধের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী এবং কর্মচারীও রয়েছে। সামগ্রিক মৃতের সংখ্যায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সামরিক হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত কিনা তা স্পষ্ট নয়। 
অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কার উপক‚লে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছে। তবে রেড ক্রিসেন্ট তাদের পরিসংখ্যানে এই মৃত্যুর সংখ্যা অন্তর্ভুক্ত করেনি।
এছাড়াও ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ১০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। 
স‚ত্র: আলজাজিরা।

প্রিন্ট

আরও সংবাদ