খুলনা | বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২

নগরীতে দু’টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৭ এ.এম | ১২ মার্চ ২০২৬


নগরীতে পৃথক অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন ও প্রিয়াঙ্কা রাণী কুন্ডু। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ বায়েজীদ বোস্তামী দায়িত্ব পালন করেন।
সূত্র জানান, নগরীর মুজগুন্নী মেইন রোডের ডি মার্ট প্রতিষ্ঠানকে শ্যাম্পু ফেস ওয়াস স্কিন ক্রিম পণ্যসামগ্রীতে বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয়-বিতরণ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 
অন্যদিকে, বয়রা মহিলা কলেজের সামনের প্রিন্সেস কেক প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বেকারি পণ্য মোড়কজাতকরণ করে বিপণন করায় ১৫ হাজার টাকা টাকা অর্থদণ্ড করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ