খুলনা | সোমবার | ১৯ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২
প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট-১ আসনের প্রার্থী
‘বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে হিন্দু নারীদের বোরকা পরতে হবে না। কুচক্রিমহল কুৎসা রটিয়ে বলছে জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু নারীদের বোরকা পরতে হবে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এটা মানবতার সংগঠন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য।’-কথা গুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের চিতলমারী হাসিনা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনাদের এই ম্যাসেজ গুলো তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীরা পেশীশক্তিকে ভয় পায় না। আমরা আইন হাতে তুলে নিব না। আমরা সুষ্টু নির্বাচনের লক্ষে দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলব। যাদের হাতে অস্ত্র থাকবে না। মুখে থাকবে নারায়তাকবির, আল্লাহু আকবর। পেশীশক্তি আমাদের নারায়তাকবির অস্ত্রের সামনে অতীতেও টেকেনি। আগামীতেও টিকবে না। ইনশাল্লাহ।’
উপজেলা জামায়াতে আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন কমিটির সহকারি পরিচালক ও ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এবি এম তৈয়াবুর রহমান।
চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান নান্না ও সহ-সেক্রেটারী মাওলানা আনিসুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, সাবেক আমীর মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, মাওলানা মোঃ সোহেল শেখ ও চিকিৎসক আরিফুজ্জামান গাউস।
কর্মশালায় উপজেলার ১৪৫ জন পুরুষ কেন্দ্র প্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিপ্র রায় ও পংকজ বসু নামের দুইজন কেন্দ্র কমিটির সদস্য ছিলেন।
আঞ্চলিক
প্রায় ১০ ঘণ্টা আগে