খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক |
০১:২৪ এ.এম | ১৪ মার্চ ২০২৬


বাগেরহাট জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব জয়দেব চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কোচ আবু তাহের, ক্লাবের সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ প্রতিযোগিতায় বাগেরহাটের স্বনামধন্য চারটি ক্লাব অংশ নেয়।  ফাইনালে অগ্নিশিখা স্পোর্টিং ক্লাব বাগেরহাট বয়েজ একাডেমিকে একাডেমি ছয় উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাগেরহাট জেলা স্টেডিয়ামে নতুন ক্রিকেট টার্ফে এটাই ছিল প্রথম ক্রিকেট প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশের প্রত্যেকটা ক্রিকেটার একজন ব্রান্ড এম্বাসেডর।  তারা যখন জেলা,  বিভাগ সর্বোপরি দেশের জন্য খেলে তখন তারা আমাদের প্রতিনিধিত্ব করে। স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন এ প্রতিযোগিতার দ্বারা জুনিয়র খেলোয়াড়েরা আগ্রহী হবে। একই সাথে পাইপলাইনে খেলোয়াড়ের সংখ্যা বাড়বে। আগামী এপ্রিল মাস হতে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন হবে।  সেখানেও ক্রিকেট প্রতিযোগিতা রাখা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ