খুলনা | বুধবার | ১৫ এপ্রিল ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩

প্রধান অতিথি মন্ত্রী রুহুল কবির রিজভী আহমেদ

নগর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ১৪ মার্চ ২০২৬


পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মানে আজ শনিবার খুলনা জেলা আউটার স্টেডিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) রুহুল কবির রিজভী আহমেদ।
বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, মোহাম্মদ আলি আসগার লবি এমপি, আমীর এজাজ খান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব আবু হোসেন বাবু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। খুলনা মহানগর বিএনপি’র পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক ভাবে আহবান জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ