খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসক নিহত

খবর প্রতিবেদন |
০২:৩৪ পি.এম | ১৪ মার্চ ২০২৬


দক্ষিণ লেবাননে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক ও নার্স রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ মার্চ) রাতে বিন্ত জবেইল জেলার বুর্জ কালাওইয়াহ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় নিহতরা দায়িত্ব পালন করছিলেন বলে মন্ত্রণালয় জানায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ নতুন করে শুরু হওয়ার পর দেশটিতে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭৭৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৮ জন প্যারামেডিক রয়েছেন।

বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, অনেক স্থানে এখনও নিখোঁজদের খোঁজ চলছে, ফলে চিকিৎসাকর্মীদের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বাস্থ্য খাতে এটি দ্বিতীয় হামলা। এর আগে দক্ষিণ লেবাননের সুয়ানে গ্রামে একটি প্যারামেডিক কেন্দ্রে ইসরাইলি হামলায় আরও দুই প্যারামেডিক নিহত এবং পাঁচজন আহত হন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রিন্ট

আরও সংবাদ