খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

নগরীতে রোজাদারদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৮ এ.এম | ১৫ মার্চ ২০২৬


বিপিআইএফ’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমযানে ইফতারের পূর্বে ও পরে চলমান ভ্যান-রিকশা, ইজিবাইক ও পিকআপ চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মহিলা ও অসহায় রোজাদারদের মাঝে প্রতিদিন সিদ্ধ ডিম বিতরণ করা হয়। তার ধারাবাহিকতায় শনিবার রূপসা মোড়ে ইফতারের পূর্বে এবং ডাল মিল মোড়স্থ পোল্ট্রি শিল্প সমিতির কার্যালয়ে ইফতারির পরে ডিম বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পোল্ট্রি সমিতির কোষাধ্যক্ষ মোঃ মামুনুর রহমান, নির্বাহী সদস্য শাহ্ জাফর মাহমুদ মেহেতা, শেখ আইনুল হক, এস এম তামজিদ হোসেন সৌরভ, আব্দুর রহমান ইসতিয়াক, রানা আহমেদ, মোঃ তারেক লঙ্কর, মোঃ ইমান, মোঃ কামরুল ও মোঃ সোহেল রানা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১১ ঘণ্টা আগে