খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

খুসাস’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৯ এ.এম | ১৫ মার্চ ২০২৬


খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর উদ্যোগে শনিবার পিটিআই মোড়স্থ ২৮নং ওয়ার্ড কার্যালয়ের কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুসাসের সভাপতি এড. মোঃ জিনারুল ইসলামের সভাপতিত্বে সাবেক সভাপতি শেখ আছাদুজ্জামান মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন খুসাস প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি স ম হাফিজুল ইসলাম, শেখ মনিরুজ্জামান লাভলু, শেখ আবু আসলাম বাবু, অধ্যাপক সন্তোষ দাস, কবি সৈয়দ আলী হাকিম, কবি ফিরোজ আহমেদ, কবি সাইফুর মিনা, কবি বদিউল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিলন।
আরও উপস্থিত ছিলেন কবি আজাদুল হক আজাদ, মোঃ আশরাফুল আলম, শাহানা বেগম, কামরুল হাসান মৃধা, ইব্রাহিম মনির, গোলাম রসুল খোকন, মিনা রবিউল, ডাঃ শরিফুল আলম, সুলতানা আক্তার সেতু, এম এম নজরুল ইসলাম, এজি রানা, সাঈদা পারভীন, কবি জামিল আহমেদ, অধ্যাপক ফিরোজ আহমেদ, জামাল মোড়ল, কবি শওকত আলম, ইঞ্জিনিয়ার সৈকত হোসেন, সাংবাদিক বাচ্চু ও গল্পকার সুমি বেগম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খুসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসারী জাহান মঞ্জু। দোয়া পরিচালনা করেন কবি সৈয়দ আলী হাকিম।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১১ ঘণ্টা আগে