খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪০ এ.এম | ১৫ মার্চ ২০২৬


যশোর কোতোয়ালি মডেল থানাধীন খড়িসাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আহান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নিজ বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুটির ঘটে। নিহত আহান ওই গ্রামের চিন্ময় রায়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল শিশু আহান। একপর্যায়ে সবার অগোচরে হাঁটতে হাঁটতে সে বাড়ির পাশে নিজেদের পুকুর পাড়ে চলে যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে পুকুরে দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১১ ঘণ্টা আগে