খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ১৫ মার্চ ২০২৬


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জিকজ্যাক স্টাইলে  মোটরসাইকেল চালানোর সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সাজিদুল মোল­া (১৯) নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু মারাত্মক আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক মহাসড়কের সিঙ্গিপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, সাজিদুল দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারানোর কারণে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাজিদুল নিহত হন এবং অপর দুই বন্ধু জাকির হোসেন মোল­া (২০) ও আব্দুল­াহ শেখ (১৯) মারাত্মক আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১১ ঘণ্টা আগে