খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

ট্রাম্প প্রশাসনের ‘নৃশংসতার’ প্রতিবাদ

হোয়াইট হাউস প্যানেলের একমাত্র মুসলিম নারীর পদত্যাগ

খবর প্রতিবেদন |
০১:৪১ এ.এম | ১৫ মার্চ ২০২৬


ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে যুদ্ধ ঘোষণা এবং ট্রাম্প প্রশাসনের ‘অন্যায় ও নৃশংসতা’র তীব্র নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের ধর্মীয় স্বাধীনতা কমিশন থেকে পদত্যাগ করেছেন একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি।
২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নিয়োগপ্রাপ্ত এই উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, মার্কিন সংবিধান ও কংগ্রেসের তোয়াক্কা না করে শুরু করা এই ‘অবৈধ যুদ্ধ’ এবং বেসামরিক মানুষের মৃত্যু তিনি আর মেনে নিতে পারছেন না।
সামিরা মুনশির অভিযোগ, ট্রাম্প প্রশাসন মূলত ইসরাইলকে সমর্থন দিতেই এই ধ্বংসাত্মক পথে হাঁটছে। তিনি ইসরাইলকে একটি ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেন, কমিশনের সদস্যরা সরাসরি অন্যায়ের সঙ্গে যুক্ত এবং এই বিপজ্জনক প্রশাসনের অংশ হয়ে থাকা তার পক্ষে আর সম্ভব নয়।
এছাড়া কমিশনের আরেক সদস্য ক্যারি প্রিজিয়ান বোলারকে অন্যায়ভাবে অপসারণের বিষয়টিও তার এই সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করেছে।
নিজের বিবৃতিতে মুনশি উল্লেখ করেন, সাধারণ আমেরিকানদের কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্য নিয়ে তিনি বোর্ডে যোগ দিয়েছিলেন। কিন্তু কাজ করতে গিয়ে তিনি বুঝতে পারেন, ধর্মীয় স্বাধীনতার রক্ষার বদলে কমিশনটি গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।
রাজনৈতিক সংবাদ : তিনি সাহসের সাথে ঘোষণা করেন যে, তিনি ইসরাইলের চেয়ে আমেরিকাকে বেশি ভালোবাসেন, আর সে কারণেই ট্রাম্প বা বর্তমান প্রশাসনের এই রক্তক্ষয়ী নীতিকে সমর্থন করা তার পক্ষে অসম্ভব।

প্রিন্ট

আরও সংবাদ