খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি : দূতাবাস

খবর প্রতিবেদন |
০১:৪৮ এ.এম | ১৫ মার্চ ২০২৬


বিদেশি দর্শনার্থীরা যুক্তরাষ্ট্র সরকারের সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখোমুখি হতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।
দূতাবাস জানিয়েছে, কোনো বিদেশী দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।
বার্তায় আরও বলা হয়, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করুন।
এর আগে গত ৭ মার্চ অনভিবাসী ভিসাধারীদের আর্থিক স্বচ্ছলতা বিষয়ে সতর্ক করে বিশেষ বার্তা দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই বার্তায় উদ্দেশ্যে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় পর্যটকদের নিজস্ব আর্থিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ভ্রমণে কোনো ধরনের অনাকাক্সিক্ষত বিঘœ ঘটলে কিংবা জরুরি চিকিৎসাজনিত পরিস্থিতি তৈরি হলে, সেই খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত কোনো সরকারি সুযোগ-সুবিধার নিয়মবহির্ভূত ব্যবহার করলে তা স্থায়ী আইনি পরিণতির কারণ হতে পারে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।

প্রিন্ট

আরও সংবাদ