খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : ডাঃ জুবাইদা

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ১৫ মার্চ ২০২৬


স্বাস্থ্যসেবা মানুষের একটি মৌলিক অধিকার উল্লেখ করে ডাঃ জুবাইদা রহমান বলেন, মানুষের সামর্থ্য নয়, বরং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করবে সরকার। শনিবার বিকেলে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলো দালাল মুক্ত করতে সকল চিকিৎসকদের সহায়তা চান। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দিতে আহŸান জানান।
ড্যাব-এর পক্ষ থেকে সকল চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহŸান জানিয়ে সকল ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দেয়া হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ