খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

সবাই মিলে বাগেরহাটকে মাদকমুক্ত করা হবে : প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:০৭ এ.এম | ১৫ মার্চ ২০২৬


বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সবাই মিলে বাগেরহাট জেলার অবকাঠামো উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার চেষ্টা করব। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের যেসব ফান্ড, সেগুলো পাহাড়ি অঞ্চল ও উত্তর বঙ্গের বিভিন্ন এলাকায় ব্যবহার করা হচ্ছে। তিনি এই অঞ্চলের মানুষের সুপেয় পানি ও আবাসন সমস্য নিরসনে জলবায়ু ট্রাস্টের তথ্য ব্যবহারের আশ্বাস দেন।
শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন আমরা চারজন সংসদ সদস্য এখানে রয়েছি। আমরা সবাই মিলে বাগেরহাটকে মাদকমুক্ত করার চেষ্টা করব। সেই সাথে বাগেরহাটের উন্নয়নে সবাইকে কাজ করার আহŸান জানান তিনি।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। ইফতার মাহফিলে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমির এড. আব্দুল ওয়াদুদসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ