খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণে খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ১৫ মার্চ ২০২৬


খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির পক্ষে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিনভর কোনো অনাড়ম্বর অনুষ্ঠান ছাড়াই সীমিত আয়ের মানুষের দ্বারে দ্বারে যেয়ে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন সমিতির নেতৃবৃন্দ। সমিতির উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের অর্থায়নে প্রতিবছরের ইফতার মাহফিলের রেওয়াজ ভেঙে হতদরিদ্র্যদের মাঝে লচ্চা, সেমাই, চিনি, গুঁড়া দুধ, কিচমিচ, বাদাম, নুডুলস্ ও ছোলা দেয়া হয় প্রতি প্যাকেটে।
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি কবিরুল ইসলামের নেতৃত্বে এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, নির্বাহী সদস্য আমীর হামজা, স্থানীয় সমাজসেবক মোল্লা মাকসুদুল আলম, ওমর ফারুক, আনোয়ারুল ইসলাম শিমুল, আশরাফুল ইসলাম খান, আল আমীন হোসেন ও মোঃ ইসমাঈল হোসেন প্রমুখ। 
সমিতির পক্ষ থেকে এধরণের ব্যতিক্রমী উদ্যোগে সীমিত আয়ের মানুষের দ্বারে দ্বারে ঈদের খাদ্য সামগ্রী পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। সমিতির উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের কাছ থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি কবিরুল ইসলাম। খুলনায় বসবাসরত কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সন্তানদের সমন্বয়ে একটি অরাজনৈতিক সংগঠন ২০১৯ সাল থেকে সমাজসেবকমূলক কর্মকান্ড পরিচালনা করছে।

প্রিন্ট

আরও সংবাদ