খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট খুলনার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ১৫ মার্চ ২০২৬


নগরীতে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট, খুলনা। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সামনে ইফতার ও মশারী বিতরণ করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন ব্রাইট খুলনার সভাপতি ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন এম এস শিবলী, জাহাঙ্গীর হোসেন, মনোয়ার হোসেন লাভলু, শওকত হোসেন, নাঈম ফারহান, এস কে রানা আহমেদ, সৈয়দ নূর ইসলাম, চুন্নু খন্দকার, সাইমন মুন্সি, মরিয়ম আক্তার, সাদ্দাম, রুবেল, আলাউদ্দীন, আব্দুল্লাহ জহির, আলমগীর, উজ্জ্বল, হেলাল, মাসুমসহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তি। 
লায়ন এম এস শিবলী বলেন ব্রাইট খুলনা সব সময় অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে এবং সব সময় করে যাবে। আগামীতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও মাদক মুক্ত সুন্দর খুলনা গড়তে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব।
 

প্রিন্ট

আরও সংবাদ