খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যায় জামায়াত নেতাসহ গ্রেফতার ৪

ঝিনাইদহ প্রতিনিধি |
০২:১০ এ.এম | ১৫ মার্চ ২০২৬


ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন কৃষকদল নেতা তরু মিয়া (মুন্সি) হত্যার ঘটনায় প্রধান আসামি জামায়াত নেতা ডাঃ মনোয়ার হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
গ্রেফতার মনোয়ার হোসেন গান্না ইউনিয়ন জামায়াতের আমির এবং সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। নিহত তরু মুন্সি গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং মাধবপুর গ্রামের মৃত মুনসুর আলী মুন্সির ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে শিপন বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। র‌্যাবের হাতে গ্রেফতার মনোয়ার ছাড়াও পুলিশ বাহিনীর অভিযানে আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী জানান, বিকেল ৩টার দিকে শহরের হামদহ বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ