খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক ১

বেনাপোল প্রতিনিধি |
০২:১২ এ.এম | ১৫ মার্চ ২০২৬


যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক আসামিসহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল যশোর-বেনাপোল সড়কে একটি বাস তল্লাশি করে দেড়কেজি ক্রিস্টাল মেথ আইস, শার্শার হিজলী ও বেনাপোলের একাধিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক আসামীসহ মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য আটক করে। ক্রিস্টাল মেথ আইস, মাদকদ্রব্য ও আটক মালামালের মূল্য প্রায় ১০ কোটি টাকা।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ