খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ খুলনায় বাপ্পী, বাগেহাটে জাকির

খবর ডেস্ক |
০৬:০৪ পি.এম | ১৫ মার্চ ২০২৬


দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার তাদের নিয়োগ দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন : খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, মেহেরপুরে মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মোঃ আবুল মজিদ, পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মোঃ মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মোঃ হারুনুর রশিদ, নওগাঁয় মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মোঃ এরশাদ আলী, নাটোরে মোঃ রহিম নেওয়াজ।
পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসুর রহমান, ঝালকাঠিতে মোঃ শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এবিএম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জে মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মোঃ মোশতাক মিয়া, নোয়াখালীতে মোঃ হারুনুর রশিদ আজাদ, ল²ীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।

প্রিন্ট

আরও সংবাদ