খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

কোনো দুর্নীতিবাজদের ঠাঁই খুলনা জেলা পরিষদে হবে না, হবে জনকল্যাণমুখী প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক |
০১:৩০ এ.এম | ১৬ মার্চ ২০২৬


খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত জনবান্ধব কল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার বদ্ধপরিকর। কোনো দুর্নীতিবাজদের ঠাঁই খুলনা জেলা পরিষদে হবে না। জেলা পরিষদ হবে জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। তৃণমূল জনগোষ্ঠীর দোরগড়ায় জেলা পরিষদের প্রাপ্য আর্থিক, সামাজিক ও রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেয়াই হবে আমার মূল কাজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়নে খুলনা জেলা পরিষদ হবে একটি নিঃস্বার্থ সেবামূলক প্রতিষ্ঠান।
গতকাল রোববার ইফতারের পর নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে গণমাধ্যমের সাথে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। 
এরআগে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বিএনপি’র প্রতিষ্ঠান চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অবিসাংবাদিত আপোষহীন নেত্রী তিনবারের সাবেক সফল প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধে ও ’২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
খুলনাবাসীর প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। একই সাথে মহান আল­াহ্’র প্রতি শুকরিয়া জ্ঞাপন করে দলের দুঃসময়ের ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করায় বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রাথমিক প্রতিক্রিয়ায় জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী আরও বলেছেন, খুলনা জেলার অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে-যেখানে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সেই সব প্রত্যন্ত অঞ্চলে জেলা পরিষদের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সুফল পৌঁছে দেবো। মানুষের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করতে চাই। খুলনা জেলাকে একটি মডেল জেলায় রূপান্তর করতে চাই। সততা ও নিষ্ঠার সাথে স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে রাষ্ট্রীয় অর্থ যাতে তছরুপ না হয় সেদিকে নজর রেখে জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।
প্রসঙ্গত, খুলনাসহ দেশের ৪৭টি জেলা পরিষদে রোববার নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ