সময়ের খবর

খুলনা | সোমবার | ১৯ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২

সহযোদ্ধাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় শেষ বিদায়

বিএনপি’র নেতা নান্নুর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫২ এ.এম | ১১ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য ও ২১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নাজিরউদ্দিন আহমেদ নান্নুর নামাজে জানাজা শুক্রবার বাদজুম্মা নগরীর তা’লীমুল মিল্লাত খালাসি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে, দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াইয়ের সহযোদ্ধাদের গভীর ভালোবাসায় শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন স্তরের নেতাকর্মী-সমর্থকরা।
নামাজে জানাজায় নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিভিন্ন থানা-ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ দলীয় পতাকা দিয়ে মরহুমের খাটিয়া আবৃত করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, রাজনীতি ত্যাগের-ভোগের নয়, আক্ষেপের নয়-সংগ্রামের, রাজপথের রাজনীতিই যার উপজীব্য সে রকম একজন অনুকরণীয় রাজনীতিক ছিলেন বিএনপি নেতা নাজির উদ্দিন আহমেদ নান্নু। আধিপত্যবাদ ও স¤প্রসারণবাদী রাজনীতিই ছিল তাঁর ধ্যান-জ্ঞানে। নান্নু ছিলেন একটি বিস্তীর্ণ জনপদের অসংখ্য নেতা-কর্মীর নির্ভরযোগ্য অভিভাবক। জাতীয় দুর্যোগে, গণতন্ত্রের সঙ্কটে, দলের দুঃসময়ে তিনি পাহারাদারের ভূমিকা পালন করেছেন। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সাহসের ঠিকানা ছিলেন তিনি। নাজির উদ্দিন আহমেদ নান্নুর শূন্যতা কখনোই পুরণ হবার নয়। পরে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন্ন করা হয়। উল্লেখ্য, বিএনপি নেতা নাজির উদ্দিন আহম্মেদ নান্নু বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।২
বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক : মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আঃ সালাম, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, জি এম মহিউদ্দিন, মোঃ কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারি জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ সবুজুল ইসলাম, মোঃ খায়রুল আলম,ডাঃ মাহ্ফিজুর রহমান বাচ্চু, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ খায়রুজ্জামান শিপন, মোঃ রেজওয়ান, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আজমল হোসেন ও মোঃ আজমল হোসেন প্রমুখ।

্্ট

আরও সংবদ