খুলনা | বুধবার | ১৮ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

জামায়াত-এনসিপি প্রশ্নে বললেন মনিরুল হক চৌধুরী

খবর প্রতিবেদন |
০১:৫৬ এ.এম | ১৬ মার্চ ২০২৬


সংসদে জামায়াত-এনসিপির উদ্দেশ্যে বিএনপি’র সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, একটি কথা মনে করবেন স্বাধীনুার পরও একটা মেধাবী শ্রেণি এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমাদের যেন সবকিছু হজম করার তৌফিক দেয়।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জামায়াতের রাজনীতিকে এ পর্যন্ত নিয়ে আসতে পারায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করার জন্য আহŸান জানিয়ে তিনি বলেন ৯১’র সংসদে আপনাদের সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেুৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে ১৫ বছর ২০ বছর বিএনপি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি দেশ মানুষের বিরোধী দলের অনেক বিরোধ উপেক্ষা করে জামায়াতের সাথে একসঙ্গে কাজ করেছেন। আপনারা এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান টুকু একটু স্মরণও করেন না। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ। যেমন জাসদ একসময় মনে করত আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ। তাতে ইতিহাসে দেশ কোথায় গিয়েছে এইটা বিবেচনা করার মতো বুদ্ধি-বিদ্যা আপনাদের সবার আছে।
মনিরুল হক চৌধুরী বলেন, আমার ভয় হয় কোন ভাষায় কথা বলব, এই সংসদে দাঁড়িয়ে ভয় হয় আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলুাম তাদের চিনতাম। আর আজ যারা বিরোধী দল, তাদের এখনও আমি চিনি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন কঠিন নির্বাচন। সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কি কঠিন নির্বাচন পাস করেছি।
তিনি বলেন, এত সংখ্যক সদস্য নিয়ে সংসদে আসার পর যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্কে, আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদের আজ যে প্রশ্ন করতে হয়-মুক্তিযুদ্ধ, ২৪’র যুদ্ধ কি এক কাতারে হলো। ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তাহলে এক কথা। আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখে এ সম্পর্কে শুধু জামায়াতকে একটি কথা বলব, স্বাধীনুার পরে বা এনসিপির নেতা তাদের বয়স কম হলেও শ্রদ্ধা করি এই কারণে করি তারা সাহসী সন্তান, এ যুগের চাহিদা।

প্রিন্ট

আরও সংবাদ