খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডাঃ জাহেদ

খবর প্রতিবেদন |
০১:৫৯ এ.এম | ১৬ মার্চ ২০২৬


সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পলিসি এ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমানকে দেওয়া হয়েছে দু’টি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব। 
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেখবেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ডাঃ জাহেদ উর রহমানের ওপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দু’টি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হলো।
নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ডাঃ জাহেদ উর রহমান নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘‘প্রধানমন্ত্রীর পলিসি এ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপর তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সংযুক্ত হওয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’’
উল্লেখ্য, ডাঃ জাহেদ উর রহমান গত ২৪ ফেব্র“য়ারি প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি এ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। 

প্রিন্ট

আরও সংবাদ