খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

কুষ্টিয়াসহ ৫ জেলায় নতুন ডিসি

খবর প্রতিবেদন |
০১:৫৯ এ.এম | ১৬ মার্চ ২০২৬


কুষ্টিয়া, গাজীপুর, পঞ্চগড়, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এই ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শুকরিয়া পারভীনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ