খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

রাত সাড়ে ১০টায় প্রতীকী ব্ল্যাক-আউট

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচি

তথ্য বিবরণী |
০২:১৭ এ.এম | ১৬ মার্চ ২০২৬


আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ পালন উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। 
দিবসটি উপলক্ষে বাদজোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ২৫ মার্চ রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক-আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত) পালিত হবে। এছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর শহিদ হাদিস পার্কে গণহত্যার ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দূর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ