খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

কুয়েটে ঈদের ছুটি ১৭-২৬ মার্চ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ১৬ মার্চ ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত পবিত্র শব-ই-কদর, পবিত্র জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্ধ থাকবে। তবে ২৬ মার্চ “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বিশ^বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করার জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা শাখা, প্রধান প্রকৌশলীর কার্যালয় (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জরুরি প্লাম্বিং ও রিপেয়ারিং এবং জরুরি বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এই ছুটির আওতাভুক্ত থাকবে না। 
এছাড়া ২৬ মার্চ (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদায় “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১নং কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১১টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’-এর পাদদেশে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বেলা সোয়া ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১নং কক্ষে আলোচনা সভা, বেলা সাড়ে ১১টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ