খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ১৬ মার্চ ২০২৬


খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় ২৬/১ শেরে বাংলা রোডের সিয়াম কনফারেন্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে অনলাইন এবং মাল্টিমিডিয়ায় খুলনায় কর্মরত ২৫জন সংবাদকর্মীকে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে। এছাড়া ৬ সদস্য বিশিষ্ট ঈদ পুনর্মিলনী উদ্যাপন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না।
এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, হুমায়ুন কবীর, এসএম মাহবুবুর রহমান, আশাফুর রহমান কাজল ও ফেরদৌস ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ