খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

অস্ত্রসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক |
০২:২০ এ.এম | ১৬ মার্চ ২০২৬


অস্ত্র, গুলি ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্র“পের ৭ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার খুলনার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন রূপসা। এ সময় ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শ্যুটারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্র“পের ৭ সদস্যকে আটক করা হয়।
আটক ৭ জন হলেন সিরাজ মোল্লা (৫৫), মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) ও জনি মোল্লা (৩৭)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা। উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ