খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক বাপ্পীকে খুলনা জেলা বিএনপি’র শুভেচ্ছা ও অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
০২:২১ এ.এম | ১৬ মার্চ ২০২৬


জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গেল দেড় যুগ ধরে জনগণের অর্থ লুটপাট ও অনিয়ম-দুর্নীতির সূতিকাগার জেলা পরিষদগুলো দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন করেছেন। গতকাল রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ খুলনা জেলা পরিষদকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্র“ত জনসেবার অন্যতম প্রবেশদ্বার হিসেবে উলে­খ করেছেন।
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল­া খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জি এম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিত কুমার সাহা ও এনামুল হক সজল প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ