খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মামুন বদলি, নতুন পদায়ন কায়ছার আলী

নিজস্ব প্রতিবেদক |
০২:২৯ এ.এম | ১৬ মার্চ ২০২৬


খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদকে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার খাদ্য মন্ত্রণালয়ের সংস্থা প্রশাসন শাখার প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়। 
খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেনের নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগে সময়ের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীকে খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ