খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

ঈদুল ফিতর উপলক্ষে মোংলা বন্দর কর্মচারীর মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ১৭ মার্চ ২০২৬


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের আওতাধীন কর্মরত প্রায় ২ হাজার শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মোংলা বন্দর সদর দপ্তর চত্বরে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
ঈদ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে মোংলা কাস্টমস এসোসিয়েশনের আহবায়ক মোঃ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. একেএম আনিসুর রহমান।
এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়শনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে এ ঈদ খাদ্য সামগ্রী পেয়ে কর্মরত শ্রমিক-কর্মচারীরা আনন্দও প্রকাশ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ