খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

নগর যুবদলের যুগ্ম-আহবায়ক বিপ্লবের উদ্যোগে ২৮নং ওয়ার্ডে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ১৭ মার্চ ২০২৬


ঈদুল ফিতর উপলক্ষে ২৮নং ওয়ার্ডে বসবাসরত গরীব অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মাহামুদ হাসান বিপ্লব। গতকাল সোমবার  জোহর বা মিয়াপাড়া পাইপের মোড় এলাকায় অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী তুলে দেন মাহমুদ হাসান বিপ্লব। 
এ সময় তিনি বলেন, আমি এই এলাকার সন্তান, এই ২৮নং ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার আপনজন।  ঈদে আমি ভালো খাবো আর আমার এলাকার গরীব অসহায় মা-বোন-ভাই তাদের সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে পারবেন না তা হতে পারে না। 
ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আব্দুল্লাহেল কাফি সখা, সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়াহিদুজ্জামান সোহাগ, আলমগীর হোসেন লালন, জিহাদুল হক জিহাদ, শেখ মহিউদ্দিন দোলন, তরিকুল ইসলাম তারিক, জামিরুল ইসলাম জামি, শরিফুল ইসলাম শরীফ, শেখ তাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিন্ট

আরও সংবাদ