খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

বটিয়াঘাটায় উপজেলা বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৫৭ এ.এম | ১৭ মার্চ ২০২৬


বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বটিয়াঘাটা বাজারের অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান।
উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেন খন্দকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক যথাক্রমে সাইফুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, কারীমুল ইসলাম, রাহাত আলী লাচ্চু, কামরুল ইসলাম শিপার, শেখ মাসুদুজ্জামান মাসুদ, শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক আবুবকর সিদ্দিক নিরু ও সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, শফিক মোল্লা, জেলা মহিলা দলের কোষাধক্ষ আয়শা সিদ্দিক সোনিয়া, জলমা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক রুহল মোমিন লিটন, শুরখালি ইউনিয়ান বিএনপি’র সভাপতি রাশেদ কামাল, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোল্লা ইমরান আহম্মেদ, ছাত্র নেতা ইসমাইল হোসেন খান, খায়রুন আক্তার মনি, আসাবুর রহমান, পলাশ মহলদার, কানিজ ফতেমা, আঃ জব্বার, বায়েজি বিশ্বাস, কাশেম খান প্রমুখ। প্রধান অতিথি বলেন আমি এই অঞ্চলের মানুষের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি তাদের কছে ঋণী, এই ঋণ আমি কোনদিনও শোধ করতে পারবো না। এই এলাকার হিন্দু স¤প্রদায়ের কোন মানুষের উপর কোন অত্যাচার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ