খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

চিতলমারীতে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

চিতলমারী প্রতিনিধি |
০১:০৩ এ.এম | ১৭ মার্চ ২০২৬


চিতলমারীতে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুনছুর আলী হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুড়ালতলা গ্রামের পরিমল বাড়ৈয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মুনছুর আলী হাওলাদার কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 
নিহতের ছেলে মোঃ আব্দুল­াহ জানান, তার বাবা প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে নারকেল গাছ পরিষ্কার করতে চিতলমারী উপজেলার কুড়ালতলা গ্রামের জনৈক পরিমল বাড়ৈয়ের গাছে ওঠেন। এ সময় গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। পরে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকৎসক এস এম আরজান আলী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মুনছুর আলী হাওলাদার মারা যান। 
সোমবার সন্ধ্যায় চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বৃদ্ধ মুনছুর আলী হাওলাদার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মৃতের মরদেহ ময়নাতদন্তে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ