খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

বেনাপোলে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি |
০১:১৮ এ.এম | ১৭ মার্চ ২০২৬


যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। সোমবার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোলের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৭৯টি শাড়ী, ৪টি কম্বল, ৮টি শাল চাদর, ২৮৩ প্যাকেট পাপর, ১১২৮টি চকলেট এবং ১৮৪০টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটক মালামালের মূল্য প্রায় ১৯ লাখ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল­াহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
 

প্রিন্ট

আরও সংবাদ