খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

বিএনপি’র নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

ফকিরহাট প্রতিনিধি |
০২:২২ এ.এম | ১৭ মার্চ ২০২৬


পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপি’র ইশতেহারে ঘোষিত অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম এমপি। সোমবার দুপুরে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ‘সাতবাড়িয়া খাল’ পুনঃখননের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উপজেলার সাতবাড়িয়ায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য ৪৫ ফুট চওড়া ও প্রায় ১০ ফুট গভীর করে খালের পুনঃখনন কাজ বিএডিসির মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে ওই এলাকার ৬৫০ হেক্টর জমি আবাদের আওতায় এসে ১ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবেন বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
এর আগে প্রতিমন্ত্রী বেলা ১১টার দিকে উপজেলার গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপণ করেন। এরপর সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে স্থানীয় উপকারভোগী, নাগরিক ও সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর ও বিএনপি’র নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন-এর সভাপতিত্বে অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, বিএডিসির তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল রশিদ, বাগেরহাট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোতাহার হোসেন, ফকিরহাট উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, স্থানীয় উপকারভোগী মোঃ নাজমুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিণত করেছিলেন। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের অনেকের হাতে এখনো ভোটের কালির দাগ রয়েছে। এরই মধ্যে আমরা বিএনপি’র নির্বাচনের প্রতিশ্র“তি ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণের কল্যাণে বিএনপি সরকার প্রতিশ্র“তিবদ্ধ।

প্রিন্ট

আরও সংবাদ