খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

দাকোপে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

পশ্চিম বাজুয়ার ভাই বন্ধু ফুটবল একাদশ জয়ী

খবর বিজ্ঞপ্তি |
১২:০১ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


দাকোপ উপজেলার বাজুয়া এসএন কলেজ মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ফাইনালে পশ্চিম বাজুয়ার ভাই বন্ধু ফুটবল একাদশ ৫-০ গোলে বাগেরহাটের রবি ভাইয়ের মেজমান বাড়ি হোটেল একাদশকে পরাজিত করে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও খুলনা-১ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল টুর্নামেন্টের সমাপনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 
বাজুয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক সরদার জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জি এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাফুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপি’র নেতা শেখ জামালউদ্দিন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আনো, দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আল আমিন সানা, দাকোপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক গাজী ফয়সাল আলম,যুবদল নেতা অমল গোলদার, এস এম শামীম, কৌশল্যা রায়, প্রসেন রায়, মাইনুদ্দিন খান, আলামিন হোসেন রিংকু, রিয়াজ মোরশেদ প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ