খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

মোরেলগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

মোরেলগঞ্জ প্রতিনিধি |
১২:০১ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলা শনিবার বিকেলে তেঁতুলবাড়ীয়া দক্ষিণ সুতালড়ী হিন্দু-মুসলিম জেলাপখান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তেঁতুলবাড়িয়া ভ্রাতৃ সংঘের আয়োজনে টুর্নামেন্টের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। খেলায় মিজান খান ক্রীড়া একাডেমিকে পরাজিত করে রায়েন্দা শরীফুল স্মৃতি ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-০ গোলে চ্যাম্পিয়ন হন।   
এ সময় উপস্থিত ছিলেন ভ্রাতৃ সংঘ ক্রীড়া সংস্কার সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি নিয়াজুর রহমান মোল­া, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন রুনু, নজরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনন প্রত্যাশী মোঃ ইব্রাহিম হোসেন বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে আনতে খেলা ধূলার বিকল্প নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই বলেছেন, আগামী তরুন প্রজন্মের মেধাকে দেশের উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অভিভাবকদেরকেও আরও সচেতন হতে হবে।  

্রিন্ট

আরও সংবদ