খুলনা | বুধবার | ১৮ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি |
০২:২১ এ.এম | ১৮ মার্চ ২০২৬


মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার সময় আব্বাস আলীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
মৃত দুই শিশু হলো মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন ও আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।
স্থানীয়রা জানান, শিশু দু’টি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবসত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায় পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাদের মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে দাফনের অনুমতি দেওয়া হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ