খুলনা | বুধবার | ১৮ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

নগরীতে যুবককে কুপিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ে মামলা হলেও পুলিশের কোন ভূমিকা নেই!

নিজস্ব প্রতিবেদক |
০২:২১ এ.এম | ১৮ মার্চ ২০২৬


খুলনা নগরীতে মাছ ব্যবসায়ী আকাশকে কুপিয়ে গুরুতর জখম করে তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কোন আসামি গ্রেফতার বা ছিনতাইকৃত মালামাল উদ্ধার করতে পারেনি। গত ১৬ ফেব্র“য়ারির এ ঘটনায় আহত যুবকের মাতা মর্জিনা বেগম গত ১৯ ফেব্র“য়ারি খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নাম্বার ১৮। ধারা ৩৯৪, পেনাল কোড ১৮৬০।
মামলা সূত্রে জানা গেছে, আকাশ গত ১৬ ফেব্র“য়ারি রাত সাড়ে দশটার দিকে সদর থানার নিরালা কাঁচা বাজারের পাশে সেবা ক্লিনিকের গলিতে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল। হঠাৎ ইজিবাইক নিয়ে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ চক্র তাকে ঘিরে ফেলে কোন কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। মোটরসাইকেলটি সুজুকি জিক্সার নতুন গাড়ি। মূলত গাড়িটি টার্গেট করেই তাদের এই আক্রমণ ছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণাৎ থানায় জানানো হলে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ তাকে খুলনা মেডিকেলে দেখতে যান। হামলাকারীরা আহত যুবকের ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, একটি ইনফিনিক্স নোট ৫০ প্রো মডেলের মোবাইল ফোন এবং প্রায় ১৫ হাজার টাকা নগদ ছিনিয়ে নিয়ে যায়। মামলার আসামিরা হলেন হাসান (২৮), শাওন (২৫) লাদেন (২৪) এবং রমজান (২৭)। এদের বাড়ি নগরীর নাজিরঘাট এলাকায়। 
মামলার বাদী মর্জিনা বেগমের দাবি হামলাকারীরা পূর্ব শত্র“তার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান আজ ২৭ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ কোন আসামি ধরতে পারেনি এবং আমার ছেলের ব্যবহৃত মোটরসাইকেল মোবাইল নগদ টাকা কোন কিছুই উদ্ধার করতে পারেনি। 
তবে মামলার তদন্ত কর্মকর্ত মেহেদী হাসান বলেন, আসামিরা খুবই ধূর্ত । তারা মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করছে না। তবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি। খুব দ্রুত আসামিদের ধরে আইনের আওতায় এনে মালামাল উদ্ধারের চেষ্টা করছি

প্রিন্ট

আরও সংবাদ