খুলনা | বুধবার | ১৮ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

বন্ধুমহলের ঈদ উপহার পেয়ে মুখে হাসি সহস্রাধিক পরিবারে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ১৮ মার্চ ২০২৬


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা নগরীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা’। সংগঠনটির উদ্যোগে নগরীর এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত এই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা।
এ সময় তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও বন্ধুমহল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন উদ্যোগ শুধু সহানুভূতির প্রকাশ নয়, বরং সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চাকে আরও শক্তিশালী করে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত এধরনের মানবিক কর্মকান্ডে এগিয়ে আসা। কারণ, সমাজের সব মানুষকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বন্ধুমহলের এই উদ্যোগ খুলনা নগরীর অন্যান্য সামাজিক সংগঠনের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তিনি উলে­খ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। যারা অসচ্ছলতার কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন, তাদের মুখে হাসি ফোটাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও বন্ধুমহলের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। 
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বন্ধুমহল সামাজিক সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল­া ফরিদ আহমেদ, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী শওকত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নুর, সাংবাদিক শিশির রঞ্জন মলি­ক, ব্যবসায়ী শাহজাহান হোসেন, কাজী আশরাফুর রহমান সাগর, আলি পাকবাজ জুয়েল, সাংবাদিক ইয়াসিন আরাফাত রুমি, সোহাগ দেওয়ান, লিটন ইরফান, আওয়াল শেখ, বেল­াল হোসেন, আবু আনসারী মুন্না, খালিদ হোসেন লিটন, মেজবাহউদ্দিন পপলু, আব্দুল আলিম, মঈনুল ইসলাম কিরন, জিয়াউর রহমান খান আপন, কে এম গোলাম কবির স্বপন ও সুমন আহম্মেদ প্রমুখ।
সভাপতিত্ব করে বন্ধুমহল সামাজিক সংস্থার সভাপতি মোঃ শাহিনুল ইসলাম এবং সঞ্চালনা করে সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের সদস্যরা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ