খুলনা | বুধবার | ১৮ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

রমজানে নগর বিএনপি’র সভাপতি এড. মনার মানবিক উদ্যোগ

নগরীতে বৃদ্ধাশ্রম ও ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ১৮ মার্চ ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায়, বয়োজ্যেষ্ঠ এবং দায়িত্ব পালনরত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রাজনীতি কেবল ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের কল্যাণে কাজ করার একটি দায়িত্বÑএই দায়বদ্ধতা থেকেই আমরা নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল­াহ। তিনি বলেন, একটি মানবিক সমাজ গঠনে ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। খুলনা মহানগর বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
গতকাল মঙ্গলবার বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে শফিকুল আলম মনার উদ্যোগে মহানগরীর নিরালা এলাকায় একটি বৃদ্ধাশ্রম এবং নগরীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ করা হয়। দায়িত্ব পালনরত মানুষের পাশে দাঁড়িয়ে এ কর্মসূচির মাধ্যমে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক বদরুল আনাম খান, জেলা বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী ওয়াইজ উদ্দিন আহমেদ সান্টুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা। এসময় তারা বৃদ্ধাশ্রমের প্রবীণ বাসিন্দাদের খোঁজখবর নেন এবং ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।
সমাজের অবহেলিত ও বয়োজ্যেষ্ঠ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নগরীর সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উলে­খ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

প্রিন্ট

আরও সংবাদ