খুলনা | বুধবার | ১৮ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

খাল খনন কার্যক্রম উদ্বোধনীতে হুইপ বকুল

খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:২৬ এ.এম | ১৮ মার্চ ২০২৬


জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি বলেছেন, ১২ ফেব্র“য়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর প্রতিশ্র“তি বাস্তবায়নে মাঠে নেমেছেন। এদিকে অনেকে বলছেন ভোটের কালি এখনও যায়নি। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। খাল খননের মাধ্যমে আরও একটি কর্মসূচির যাত্রা শুরু হলো।
গতকাল মঙ্গলবার দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হুইপ বকুল বলেন, এ অঞ্চলে যত খাল আছে দখলমুক্ত হলে জলাবদ্ধতা দূর হবে। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। কারণ কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। তিনি সংশ্লিষ্টদের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা দেন। 
তিনি বলেন, পিছনের কথা ভুলে গিয়ে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে মাদক সিন্ডিকেট গড়ে উঠছে। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সিন্ডিকেট বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স। এখন থেকে কেউ যেন পার পেয়ে যেতে না পারে। আগামীতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করতে প্রস্তুত আমরা। এটাই হবে বিএনপি’র একমাত্র দায়িত্ব ও কর্তব্য।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম, খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল বাশার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন।
অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম বিপিএম সেবা, ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোল­া মোশাররফ হোসেন মফিজ, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, সরদার আব্দুল মালেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হোসেন জিল­ুর রহমান রিগান, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন প্রমুখ। আলোচনা সভা শেষে তিনি নিজ হাতে কোদালে মাটি কেটে উদ্বোধন ঘোষণা করেন।
উলে­খ্য ১.৭০ কিলোমিটার খাল খননে ব্যয় হবে ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। ২০২৬ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ