খুলনা | বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২

নগরীর দু’টি থানার ৫ পুলিশ কর্মকর্তাসহ ৬ জনকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |
০১:২৭ এ.এম | ১৯ মার্চ ২০২৬


নগরীর লবনচরা ও দৌলতপুর থানার ৫ পুলিশ কর্মকর্তা ও এক সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের খুলনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন লবনচরা ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই এমএম জাহাঙ্গীর হোসেন, এএসআই খালিদ হাসান এবং কনস্টেবল উৎপল হাওলাদার। এছাড়া দৌলতপুর থানার এসআই মোঃ আব্দুল হালিম ও এএসআই মোঃ জাহাঙ্গীর হোসেনকে একইভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বলেন, প্রত্যাহার করে তাদেরকে বয়রা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ