খুলনা | বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২

জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ১৯ মার্চ ২০২৬


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শেরে বাংলা এ কে ফজলুল হক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার  হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে বেলা সাড়ে তিনটার দিকে আশুলিয়া থানা-পুলিশ ও বিশ্ববিদ্যালয় ারশাসনের লোকজন মরদেহটি উদ্ধার করেন।
মৃত কণিষ্ক মাঝি বিশ্ববিদ্যালয়ের ারতœতত্ত¡ বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশকে অবহিত করেছি। তারা এসে মরদেহ উদ্ধার করবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।’
হল সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে হলের অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেলেও কণিষ্ক মাঝি হলের কক্ষে একাই অবস্থান করছিলেন। দুপুর ২টার দিকে তার পাশের কক্ষের একজন শিক্ষার্থী তাকে ডাকতে গেলে কোনো সাড়া পাননি। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সন্দেহ হলে তিনি আরও কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আনেন। একপর্যায়ে তারা ইট দিয়ে জানালার কাচ ভেঙে ভেতরে কণিষ্ককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হল ারশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

প্রিন্ট

আরও সংবাদ