খুলনা | বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে

পাইকগাছা উপজেলা যুবদলের সম্পাদক ইমরানকে কারণ দর্শানো নোটিশ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ১৯ মার্চ ২০২৬


সম্প্রতি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের কমিটিতে প্রভাব বিস্তার, অসৌজন্যমূলক আচরণ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পাইকগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইমরান সরদারের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা অত্র নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এমনকি দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। 
জেলা বিএনপি’র সদস্য মোঃ জাফরী নেওয়াজ চন্দন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।     
 

প্রিন্ট

আরও সংবাদ