খুলনা | বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২

বিএনপি’র ২ নেতাকে বহিষ্কার

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
০২:০৭ এ.এম | ১৯ মার্চ ২০২৬


শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারণে চুয়াডাঙ্গায় বিএনপি’র ২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যার আগে জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানো হয়েছে।
বহিষ্কৃত ওই ২ নেতা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
এ বিষয়ে চুয়াডাঙ্গা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের যৌথ স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুকে দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ বুধবার থেকেই কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ