খুলনা | বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২

নগর ও জেলায় তারেক রহমানের ঈদ উপহার প্রদান

বিএনপি সব সময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ১৯ মার্চ ২০২৬


খুন, গুম ও নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহানগর ও জেলায় পৃথক অনুষ্ঠানে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে নগরীর দলীয় কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে যেসব গুম, খুন ও নির্যাতনের ঘটনা ঘটেছেÑসেগুলোর প্রতিটিরই বিচার নিশ্চিত করা হবে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।
এ সময় তিনি আরও বলেন, এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, যারা আজ নিখোঁজ কিংবা পঙ্গুত্ব বরণ করেছেনÑতাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। বিএনপি সবসময় শহীদ পরিবার ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি অভিযোগ করে বলেন, গত সরকারের আমলে বিরোধী মত দমনে পরিকল্পিতভাবে গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অনেক পরিবার আজও তাদের স্বজনদের খোঁজ পাচ্ছে না। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।” 
এড. মনা আরও বলেন, আজকের এই ঈদ উপহার শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি দলের পক্ষ থেকে একটি সহমর্মিতা ও দায়বদ্ধতার প্রতীক। আমরা চাই প্রত্যেক ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাক এবং তাদের জীবনে স্বস্তি ফিরে আসুক।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বেগম রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানার সভাপতি হাফিজুর রহমান মনি, খানজাহান আলী বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সদর থানার সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, জাকির ইকবাল বাপ্পি, রকিবুল ইসলাম মতি ও মুনতাসির আল মামুন প্রমূখ।
অন্যদিকে, গতকাল দুপুরে ১৪ শহিদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার তুলে দিলেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি’র সদস্য আশরাফুল আলম নান্নু, জাফরী নেওয়াজ চন্দন ও আরিফুর রহমান আরিফ, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ মল্লিক, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সাবেক  সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, তেরখাদার হাবিবুর রহমান হবি, খান ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, মোল্লা আইয়ুব হোসেন, গাজী শহীদুল ইসলাম, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, জিএম হারুনর রশীদ, আবু তায়েফ দারা, শেখ ফারুক হোসেন, পীর আলী, হুরায়রা বাদশা ও কাজী জাকারিয়া প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ